গত ৩ জুন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় অন্তত একজন নিহত এবং ৬৩ জন আহত হন। হামলার কারণে বিমানবন্দরের টার্মিনাল-১ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং পরে পরিস্থিতি মূল্যায়ন করে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় চালু করা হয়।
কুয়েত সরকার এ ঘটনাকে দেশের বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানায়। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংঘটিত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর