প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,তারেক রহমানের সরকার অঙ্গীকার পূরণে বিশ্বাস করে,তারই প্রমাণ এই ফ্যামিলি কার্ড। দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য আরো অনেক প্লান রয়েছে,সব বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ আবারও সাবলম্বী হবে।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নে ৭৬৯ জন ও তেঘরিয়া ইউনিয়নে ৫০৯ জন সুবিধাভোগী অসচ্ছল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর