• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৪:১২ দুপুর

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

ছবি: সংগৃহীত

হামের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা আজ একটি জাতীয় অগ্রাধিকার। এই প্রেক্ষাপটে সরকারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সঙ্গে একাত্ম হয়ে সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিকসমূহ মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সূর্যের হাসির স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হাজারো শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে, যা রোগ প্রতিরোধ, শিশুমৃত্যু হ্রাস এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রতি বছর সরকারের নিয়মিত এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) কর্মসূচির সমর্থনে ও নিজস্ব কর্মসূচির অধীনে সূর্যের হাসি লক্ষ লক্ষ শিশুকে বিভিন্ন জীবনরক্ষাকারী টিকা প্রদান করে থাকে। এসব টিকার মধ্যে রয়েছে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পোলিও, হাম, রুবেলা, ডায়রিয়া, চিকেনপক্স এবং কলেরার মতো প্রতিরোধযোগ্য রোগের টিকা।

এই কার্যক্রম শিশুদের টিকা গ্রহণ নিশ্চিতকরণ এবং রোগ ও মৃত্যুঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকা রাখছে। শিশুস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা সূর্যের হাসি গত পাঁচ বছরেই শুধুমাত্র রেকর্ড অনুযায়ী প্রায় ৫০ লক্ষ টিকা প্রদান করেছে। তবে টিকাদান ক্যাম্পেইনের সময় অতিরিক্ত কর্মচাপ ও সীমিত সময়ের কারণে মাঠপর্যায়ে প্রদত্ত সব টিকার হিসাব নথিভুক্ত করা সম্ভব হয় না। ফলে বাস্তবে প্রদত্ত টিকার সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়াও কিশোরী ও মায়েদের জরায়ুমুখ ক্যান্সার, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস-এর মতো প্রতিরোধযোগ্য রোগের টিকাও প্রদান করে সূর্যের হাসি।

ইউএসএইড-এর অর্থায়নে যাত্রা শুরু করা সূর্যের হাসি ক্লিনিকসমূহ গত ২৯ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর ও মফস্বল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে লাখো মানুষের আস্থার ঠিকানা হয়ে আছে। গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালীন সেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

একটি সুস্থ মায়ের হাসি, একটি নিরাপদ নবজাতকের কান্না এবং একটি পরিবারের স্বস্তির পেছনে সূর্যের হাসির রয়েছে অনন্য ভূমিকা। নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও মা-শিশু মৃত্যুহার হ্রাসে দীর্ঘদিনের এই অবদান দেশের জনস্বাস্থ্য খাতে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। একই সঙ্গে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করে সূর্যের হাসি জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। অনুদানবিহীন কঠিন বাস্তবতার মধ্যেও প্রতিষ্ঠানটি লক্ষ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে চলেছে।

বর্তমান হাম পরিস্থিতিতে সকল অভিভাবক ও পরিচর্যাকারীদের প্রতি আহ্বান, তারা যেন তাদের শিশুদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ নিশ্চিত করেন। নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অন্যান্য অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের হামসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। সময়মতো টিকাদান একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনের অন্যতম কার্যকর উপায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]