• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১১:৫৬ দুপুর

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

ছবি: সংগৃহীত

গত শনিবার বিকাল পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করেছে। তাদের অভিযোগ, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতি শুরুর মাত্র এক দিন পরেই ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করে।

লেবাননের স্থানীয় গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, এসব হামলায় কমপক্ষে ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা মেনে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।

চ্যানেল ১২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় সাপেক্ষে এই নির্দেশনা জারি করা হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, ইসরায়েলের উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন তারা দক্ষিণ লেবাননে অবস্থান করবে। ওই কর্মকর্তা আরও বলেন, নেতানিয়াহু আইডিএফ-কে হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং নিজেদের বাহিনীর ওপর থাকা সব হুমকি দূর করতে নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে আইডিএফ ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি আবারও হামলা চালায়, তাহলে তারা আরও কঠোরভাবে পাল্টা আঘাত করবে।

আইডিএফ তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে তারা এগুলোকে ‘যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]