• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৪:৫৬ দুপুর

‘বিশ্বমানের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার শিক্ষা খাতে যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ২০তম বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক পাঠক্রম প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলা হচ্ছে, যারা বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে সক্ষম হবে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

নোবিপ্রবির প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন শিক্ষামন্ত্রী। পরে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন হোসেন এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]