• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৫:৪৫ বিকাল

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে ফ্রেন্ডশিপের সমন্বয় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রৌমারীতে Empowerment of Vulnerable Communities in Kurigram & Satkhira Districs প্রকল্পের উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হোসনে আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা, সাংবাদিক, এফডিএমসি সদস্য, স্বেচ্ছাসেবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সভায় অংশ নেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী শফিয়ার রহমান, প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক (জিজি) মো. আহসান হাবিব, ফাইন্যান্স অফিসার মো. মারুফ চৌধুরীসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দিও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পরে প্রকল্পের চলমান কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল, দুর্যোগ ঝুঁকি হ্রাসে গ্রহণ করা পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চিত্রভিত্তিক উপস্থাপনা করা হয়। এতে চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রেন্ডশিপের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরা হয়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, প্রকল্পের অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নে সংশিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পের পরিকল্পনা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া বলেন, ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে আসছে। উপজেলা কৃষি অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণের সুফল স্থানীয় উপকারভোগীরা পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বজ্রপাত থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সেন্টার শেড’ নির্মাণের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডশিপের প্রজেক্ট অফিসার মো. খায়রুল ইসলাম।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]