পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে বুধবার সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয় এই বাজার।
সরজমিনে গিয়ে দেখাযায়, কৃষকরা অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য নিয়ে আসে এ বাজারে । আর ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকেই কীটনাশক মুক্ত সেসব টাটকা পন্য ক্রয় করছে। কৃষকরা তাদের নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা,আম, কাঁঠাল নিজস্ব বরজের পান সহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসে।
ক্রেতারা কিছুটা কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকেই চাহিদা মত ক্রয় করতে পারে সেসব পণ্য। এতে একদিকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করে খুশি ক্রেতারা,অপরদিকে পর্যাপ্ত কৃষিপণ্য বিক্রি করে খুশি বিক্রেতারাও । অনুষ্ঠিত এই কৃষক বাজার মূলত মধ্যস্বত্ব ভোগী ও ফরিয়াদের দৌড়াত্ব কমানো সহ কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহযোগিতা করছে বলে জানান আযোজকরা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ডি এ ই বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বনিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইএসডিও’র প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। ফরিদুল ইসলাম ,ঠাকুরগাঁও
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর