• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০২:২৯ দুপুর

গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গোপালপুর থানা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপালপুর থানা মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার দক্ষিণ গোপালপুর ২ নম্বর ওয়ার্ডের সুন্দর গ্রামের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক বেলাল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

এছাড়াও বক্তব্য দেন মো. মতিউর রহমান, আব্দুস সালাম, মো. গোলাম মোস্তফা ও মোহাম্মদ আবু সাইদ। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেলাল হোসেন একজন সাধারণ, নিরীহ ও পরিশ্রমী নির্মাণ শ্রমিক ছিলেন।

তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]