• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১২:৫৬ দুপুর

বাজেট সেমিনার ২০২৬-২৭, নবীন ভ্যাট পরামর্শক সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাজেট সেমিনার ২০২৬-২৭, নতুন ভ্যাট পরামর্শক সংবর্ধনা এবং ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন, ২০২৬, শনিবার, বেলা ৯:৩০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সাগর-রুনি হলে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি (অব.) সৈয়দ মো. জিয়াউল করিম, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার (অ্যাডভোকেট ও নোটারি পাবলিক) এতে সভাপতিত্ব করেন।

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ উপস্থাপন করেন বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার মো. রেফাউল করিম চৌধুরী এফসিএ। তিনি উল্লেখ করেন, মোট ৯.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট বাস্তবায়ন, বিশেষত ৬.৯৫ লক্ষ কোটি টাকার রাজস্ব আহরণ অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। উপরন্তু, ২.৩৪ লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট নতুন শঙ্কা তৈরি করেছে।

প্রস্তাবিত বাজেটে ভ্যাট সংক্রান্ত পরিবর্তনসমূহ ও কীনোট পাঠ করেন সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান এফসিজিএ। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ৬.০৫ লক্ষ কোটি টাকার কর রাজস্ব আহরণ টার্গেট সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, কেননা ভঙ্গুর অর্থনীতি এবং বর্ধিত মুদ্রাস্ফীতি একটি বড় অন্তরায়। তিনি আরও বলেন, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে শক্তিশালী করার একটি অন্যতম মাধ্যম হলো দ্রুত ওকালতনামা চালু করা। এটি চালু করার জন্য ইতোমধ্যে ওকালতনামার একটি নমুনা কপি পত্র সহ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে জমা দেওয়া হয়েছে এবং ভ্যাট কার্যক্রমের মাঠ পর্যায়ের মোট ২৪টি অফিসেও পাঠানো হয়েছে।

বাজেট সেমিনারে নবীন ভ্যাট পরামর্শক চন্দ্র মল্লিকা তার বক্তব্যে বলেন, পরামর্শকদের কথা বলার জায়গা নেই, এনবিআর-এর মাঠ পর্যায়ের অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা নানাভাবে প্রতিনিয়ত অবজ্ঞামূলক আচরণ প্রদর্শন করে থাকে, যা অনুচিত। অপরদিকে, স্ট্রং প্রফেশনাল বডি নেই, ভ্যাট লাইসেন্স পরীক্ষা পদ্ধতি জটিল, পরীক্ষায় পাস করার পর পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলা হয়, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিশেষ অতিথি মাহ্মুদুর রহমান এফসিএ, চেয়ারম্যান, ঢাকা রিজনাল কমিটি, আইসিএবি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম অবশ্যই অটোমেশন করতে হবে, কেননা বাংলাদেশ এখন ডিজিটাল এবং এআই যুগে প্রবেশ করেছে। বিশেষ অতিথি সিজিএ মুহাম্মদ মামুন উর রশিদ এফসিজিএ, প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ তার বক্তব্যে বলেন, করদাতার সেবা প্রদানে জাতীয় রাজস্ব বোর্ডকে আরও বেশি ব্যবসায়ী-বান্ধব ও করদাতা-বান্ধব হতে হবে। কারণ, কর বাড়ানোর সাথে সাথে সেবার মান বৃদ্ধি ও উন্নত করতে হবে, তাহলে বাজেট বাস্তবায়ন আরও সহজ হবে।

বিশেষ অতিথি এ. কে. এম মাহবুবুর রহমান, সদস্য, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল তার বক্তব্যে বলেন, এনবিআর ব্যবসায়ীদের অব্যাহত চাহিদার কারণেই ভ্যাট রিটার্ন কোয়ার্টারলি করেছে। এর ফলে রিটার্ন দাখিল সহজতর হবে এবং ব্যবসায়ীদের ঝামেলা কমবে। তবে, কোয়ার্টারলি ভ্যাট রিটার্ন দাখিল খুব সতর্কতার সাথে সম্পাদন করতে হবে, নতুবা ভুলত্রুটির খেসারত অবধারিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি (অব.) সৈয়দ মো. জিয়াউল করিম তার বক্তব্যে বলেন, এবারের বাজেট নতুন বিএনপি সরকারের প্রথম বাজেট। বাজেট ব্যবসায়ী-বান্ধব হলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে।

সভায় সভাপতিত্ব করা ড. মো. নূরুল আজহার (অ্যাডভোকেট ও নোটারি পাবলিক), সভাপতি, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন বলেন, ভ্যাট আদায়ে এনবিআরকে সহায়তা প্রদানের পাশাপাশি ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের কার্যকরী সহায়তা প্রদান সহ ভ্যাট পরামর্শকদের আরও দক্ষ ও চৌকস হওয়ার পরামর্শ দেন।

নবীন ভ্যাট কনসালট্যান্ট, জুলাই যোদ্ধা ও ৭১-এর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানসূচক ক্রেস্ট প্রদানের পাশাপাশি ফল উৎসবের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]