• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০২:৪৭ দুপুর

দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের যমুনা সার কারখানায় প্রবেশে বাধা দেয়ার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের সর্ববৃহৎ দানাদার ইউনিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৪ জুন) কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কারখানার বিভিন্ন শাখায় কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় ও কারখানা প্রতিবেদন সূত্রে জানাগেছে, যমুনা সার কারখানার বিভিন্ন বিভাগে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের গত ২৪ জুন কারখানায় প্রবেশে বাধা, মারধর এবং হুমকি দেয়ার অভিযোগ উঠে। শ্রমিকদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে কারখানার এমডি গত ২৫জুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের কর্মচারী প্রধানের নিকট পরিস্থিতি প্রতিবেদন জমাদেন। প্রতিবেদনে বলাহয়, গত ২৪ জুন সকালে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয় বহিরাগত প্রভাবশালী লোকজন। কারখানার প্রধান ফটক থেকে ৫শত মিটার দুরে কলোনী গেটের বাইরে বাজার সংলগ্ন, ইসলামী ব্যাংকের মোড়, ট্রাক ষ্ট্যান্ড এলাকায় ডুরিয়ার ভিটা গ্রামের মোতালেব, মঞ্জু, ভোলা, চেচিয়াবাধা গ্রামের মিলন, কান্দারপাড়া গ্রামের মুক্তিল, আজাদ, সেজনু, খশরু, জুলহাস, বজলু, শাহীনসহ বহিরাগত ব্যক্তিরা অবস্থান নিয়ে শ্রমিকদের কর্মস্থলে যেতে বাধাদেয়। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা শাখার মাধ্যমে তদন্ত করে কারখানার উপ মহাব্যবস্থাপক পরিস্থিতি প্রতিবেদন জমাদেন বলে জানাগেছে। কারখানায় ১৬৫জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে কর্মস্থলে যেতে বাধাদেয়ার ঘটনায় কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার বলেন, গত দুই বছর দৈনিক মজুরিতে আঃ লীগ শ্রমিকরা চাকুরী করেছে। তাই তাদের কারখানায় যেতে নিষেধ করা হয়েছে। তবে মারধরের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার বিষয়ে আমরা দৃষ্টি রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা মিটিংএ ব্যস্তÍ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির তদন্ত রিপোর্ট কর্মচারী প্রধানের নিকট প্রেরণ করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]