নির্বাচন কমিশনের (ইসি) পরীক্ষাধীন ওয়েবসাইটের রিডিজাইন, হালনাগাদ ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ফাংশনাল, সিকিউরিটি ও লোড টেস্টিং সম্পন্ন করতে আগামীকাল সোমবার (২৯ জুন) বৈঠকে বসছে ইসি।
রোববার (২৮ জুন) ইসির সহকারী প্রোগ্রামার এস এম সাদমান সাকিব স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, পরীক্ষাধীন ওয়েবসাইটটির রিডিজাইন, হালনাগাদ ও ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যক্রম এর অংশ হিসেবে ওয়েবসাইটের ফাংশনাল, সিকিউরিটি ও লোড টেস্টিং সম্পন্ন করার নিমিত্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপরিউক্ত টেস্টসমূহ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রতিনিধিবৃন্দ এবং ওয়েবসাইট ডেভেলপার প্রতিষ্ঠান Riseup Labs এর প্রতিনিধিগণের মধ্যে সিস্টেম ম্যানেজার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগ মহোদয়ের সভাপতিত্বে আগামীকাল সোমবার (২৯ জুন) দুপুরে আড়াইটায় নির্বাচন ভবনের ৫২০ নং কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর