• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল

কালীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা ও শিশুশ্রম বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ এবং বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে পৃথক এই কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এ. টি. এম কামরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে 'ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান' কর্মসূচির আওতায় ৪ জন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে অটোরিকশা ও দোকানের চাবি হস্তান্তর করা হয়। এর মধ্যে মার্জিয়া বেগম, শামসুন্নাহার ও কামরুন নাহারসহ মোট ৩ জনকে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়। এছাড়া শারীরিক প্রতিবন্ধী সিরাজ উদ্দিনকে একটি সুসজ্জিত মুদি দোকান ও মালামাল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ইউএনও বলেন, “ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না, সম্মানজনক জীবন গড়তে এই বিকল্প কর্মসংস্থান তাদের সহায়ক হবে।”

অপরদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও মরিচের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এছাড়া শীতকালীন ফসল আগাম চাষের জন্য ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষক ১০ শতাংশ জমির জন্য ১০ গ্রাম মরিচ বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং দুই ধরনের বালাইনাশক পান। বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে 'শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় আয়োজিত এই সভায় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই কর্মসূচিগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই বহুমাত্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনমনে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]