• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০২:১৭ দুপুর

বৈরী আবহাওয়ায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার মুখে পড়ে ভরা মৌসুমেও ইলিশ ধরা বন্ধ রেখে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়েছেন কয়েক হাজার জেলে। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নামলেও, প্রবল বাতাস আর বিশাল ঢেউয়ের কারণে টিকতে না পেরে বরগুনা ও তালতলী, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে হাজারো ট্রলার। এতে ভরা মৌসুমে ইলিশ আহরণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলেরা জানিয়েছেন, দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মাত্রই তারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ইলিশের দেখা পাওয়ার আগেই তীব্র ঢেউ আর বৈরী আবহাওয়ার কারণে জাল গুটিয়ে বাধ্য হয়ে ঘাটে ফিরে আসতে হয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানিয়েছে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় সমুদ্রে অবস্থান করা বেশিরভাগ ট্রলার তীরে ফিরে এসেছে। যারা এখনো সমুদ্রে রয়েছে তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। জেলেরা জানান, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে তাদের জালে কিছুটা মাছ আহরণ হলেও বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাছ শিকার না করে ফিরে আসতে হয়েছে। ফলে ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় তারা।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিন (১২০ ঘণ্টা) দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]