• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ১০:১০ রাত

একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস

ছবি: সংগৃহীত

মেকআপ শিল্পে ক্যারিয়ার গড়া এবং নিজেকে একজন সফল বিউটি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য একটি অনন্য সুযোগ নিয়ে আসছে ‘ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজের প্রশিক্ষণে আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস’।

‘Learn to Earn’ - শিখুন, দক্ষ হোন, সফলতা অর্জন করুন। এই শ্লোগানে আয়োজিত কর্মশালাটি এমনভাবে সাজানো হয়েছে, যা নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের মেকআপ আর্টিস্টদের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করবে।

কর্মশালায় যা থাকছে: ১৮ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা আধুনিক মেকআপের নানা খুঁটিনাটি শিখতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ টেকনিক, এইচডি ও ক্যামেরা-রেডি মেকআপের গোপন কৌশল, ফেস কনট্যুরিং ও হাইলাইটিংয়ের আধুনিক পদ্ধতি এবং সঠিক স্কিন প্রিপারেশন ও প্রোডাক্ট সিলেকশন। পাশাপাশি নাদিয়া আফরোজ তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিশেষ টিপস ও ট্রিকস শেয়ার করবেন।

কেবল মেকআপই নয়, এই মাস্টার ক্লাসে থাকছে একটি বিশেষ বোনাস সেশন- ‘ডিজিটাল মার্কেটিং ও বিউটি স্যালন প্রমোশন’। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে স্যালনের প্রচার, আকর্ষণীয় কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং নতুন ক্লায়েন্ট বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ: অংশগ্রহণকারীরা লাইভ ডেমোনস্ট্রেশন দেখার পাশাপাশি হ্যান্ডস-অন লার্নিং বা সরাসরি প্র্যাকটিসের সুযোগ পাবেন। এছাড়া ইন্ডাস্ট্রি সিক্রেটস জানা, নেটওয়ার্কিং করার সুযোগ এবং কোর্স শেষে থাকছে অংশগ্রহণের সনদপত্র (Certificate of Participation)।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া: সীমিত আসনের এই কর্মশালায় অংশ নিতে যোগাযোগ করুন- ০১৯৮৪৪২৪২৬৫৬৬, ০১৭১১৭৫৮৩২৩ নম্বরে। এছাড়াও ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির ফেসবুক পেইজে বিস্তারিত তথ্য জানা যাবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]