ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩ মাদকসেবীকে মোবাইল কোর্টের অভিযানে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) রাতে উপজেলার কালাদহ ইউনিয়নের শুশুতি বাজার এলাকায় মাদক সেবনের অপরাধে ২ জনকে ৩ মাস করে এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত মাদক সেবীরা হলেন, এনায়েতপুর ইউনিয়নের রমজান আলীর ছেলে মো. রাকিব মিয়া (২৫), একই গ্রামের সোরাব আলীর ছেলে ইয়াছির মিয়া (২৮) ও কামাল শিকদারের ছেলে বাদশা মিয়া (২৪)।
সুত্র জানায়, রোববার রাতের বেলায় ওই মাদকসেবীরা কালাদহ ইউনিয়নের শুশুতি এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করায় স্থানীয়রা তাঁদেরকে নেশাগ্রস্ত অবস্থায় আটকিয়ে প্রশাসনকে অবগত করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিভিন্ন মেয়াদে শাস্তিসহ অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সচেতন যুবসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম সোহাগ জানান,সুস্থ এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন জনগণকে নিয়ে মাদক নির্মূলে এগিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি। জনস্বার্থে আমাদের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর