'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার, ৬ জুলাই, সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা করে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ। সভায় উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর