• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১২:১৮ দুপুর

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য উদ্বেগে পড়ে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়ে দিয়েছেন, তার গোড়ালির চোট গুরুতর নয়। ফলে আগামী সেমিফাইনালকে সামনে রেখে ফরাসি শিবিরে ফিরেছে স্বস্তি।

শুক্রবার (১০ জুলাই) বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পরে উসমান দেম্বেলের গোল ফরাসিদের ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

যদিও ম্যাচের ৭৭তম মিনিটে মরক্কোর একটি আক্রমণ ঠেকানোর পর হঠাৎ বেঞ্চের দিকে ইশারা করে মাঠে বসে পড়েন এমবাপ্পে। এরপর চিকিৎসকরা এসে তার ডান পায়ের গোড়ালি ও পায়ের অংশ পরীক্ষা করেন। যদিও তাকে তীব্র ব্যথায় কাতরাতে দেখা যায়নি, সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এমবাপ্পে। বেঞ্চে ফিরে সতীর্থদের সঙ্গে হাই-ফাইভও করেন। পরে টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, ফ্রান্সের বেঞ্চে বসে তার ডান পায়ে বরফের সেঁক দেওয়া হচ্ছে।

তবে ম্যাচ শেষে স্বস্তির ছবিই দেখা যায়। এমবাপ্পেকে হাসিমুখে আবার মাঠে ফিরতে দেখা যায়। সতীর্থদের জড়িয়ে ধরার পাশাপাশি সমর্থকদের সামনে দলের সঙ্গে লাফিয়ে লাফিয়ে জয় উদযাপনও করেন তিনি।

ম্যাচ শেষে এমবাপ্পেও চোট নিয়ে আশ্বস্ত করেন সবাইকে। ফিফার মিক্সড জোনে ফরাসি এই তারকা বলেন, ‘আমার গোড়ালিতে সামান্য চোট রয়েছে, তবে আমি পুরোপুরি ঠিক আছি। ম্যাচের বাকি সময়টুকু খেলার জন্য মাতেতা তখন ভালো অবস্থায় ছিল এবং বেশি ফিট ছিল। তাই তাকে নামানো হয়েছে। ঘটনাটা এতটুকুই।’

এর আগে কোচ দিদিয়ের দেশমও সতর্কতামূলকভাবে কয়েকটি ম্যাচে এমবাপ্পেকে বিশ্রাম দিয়েছিলেন। ইরাক, নরওয়ে ও সুইডেনের বিপক্ষে তাকে পুরো সময় খেলাননি। যদিও সেনেগাল ও প্যারাগুয়ের বিপক্ষে তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

আগামী ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচের আগেই এমবাপ্পে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। ফলে আপাতত তার চোট নিয়ে বড় কোনো দুশ্চিন্তার কারণ নেই।

এদিকে মরক্কোর বিপক্ষে গোল করে এমবাপ্পে বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির সমান আট গোলের মাইলফলকে পৌঁছেছেন। তবে টাইব্রেকারে নয়, সাধারণ সময়ের গোলসংখ্যা ও অন্যান্য পরিসংখ্যানে তিনি এগিয়ে রয়েছেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]