• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০২:৫৮ দুপুর

জয়পুরহাটে বদলির দুই মাস পরও আগের কর্মস্থলে দুই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সরকারি আদেশ অনুযায়ী, গত ১৪ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। অন্যথায় ওই দিন থেকেই আগের কর্মস্থল থেকে 'তাৎক্ষণিকভাবে অবমুক্ত' বলে গণ্য হওয়ার কথা। কিন্তু সেই সময়সীমার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার দুই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এখনো তাঁদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দাপ্তরিক কাজে দেখা দিয়েছে নানা জটিলতা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ মে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের আটজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে পাঁচবিবি উপজেলার পিআইও আবু বক্কার সিদ্দিককে ক্ষেতলাল উপজেলায় এবং ক্ষেতলাল উপজেলার পিআইও ওবায়দুল হককে পাঁচবিবি উপজেলায় বদলি করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে আদেশ জারির দুই মাস পরও বদলি কার্যকর হয়নি। আবু বক্কার সিদ্দিক এখনো পাঁচবিবি উপজেলায় এবং ওবায়দুল হক ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালন করছেন। তাঁরা কীভাবে এখনো আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন, সে প্রশ্ন উঠেছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বলেন, সরকারি আদেশ নির্ধারিত সময়ের পরও বাস্তবায়ন না হওয়া প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহির প্রশ্ন তোলে। সরকারি আদেশে উল্লিখিত শর্ত বাস্তবে কার্যকর না হলে প্রশাসনিক নির্দেশনার কার্যকারিতা নিয়েও জনমনে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক।

এ বিষয়ে পিআইও আবু বক্কার সিদ্দিক গণমাধ্যমকে বলেন, "বদলির আদেশ হয়েছে। কিন্তু আমাকে অবমুক্ত করার বিষয়টি জেলা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে হবে। জুন মাসে কয়েকটি প্রকল্পের বরাদ্দ ও সমাপনী কাজ ছিল। আশা করছি, দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে পারব।"

একই কথা বলেছেন ক্ষেতালের পিআইও ওবায়দুল হকও। এ বিষয়ে জয়পুরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বদলির আদেশ বহাল আছে। কিছু প্রশাসনিক প্রক্রিয়া আছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে দ্রুত তাঁদের বদলি করা কর্মস্থলে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]