• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:৩৭ দুপুর

পাটগ্রাম সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।

শনিবার (১১ জুলাই) ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকায়, ধবলসুতী বিওপির (সীমান্ত ফাঁড়ি) আওতাধীন ষোলঘরিয়া সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর সাব-পিলার ৯-এস-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য ও স্থানীয় উৎসুক জনতা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। বিজিবি ও জনতার যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পিছু হঠাতে বাধ্য হয়। বর্তমানে ওই ৩ জন ভারতীয় নাগরিক শূন্যরেখার ওপারে, ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, পুশইনের চেষ্টা চালানো মাত্রই বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়। ইতিমধ্যেই বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পুশইনের চেষ্টাকৃত ওই ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]