দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও এ সময়ে হামে সরাসরি কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর