বিবাহ বিচ্ছেদের পরেও সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক স্বামী কর্তৃক হেয় প্রতিপন্ন হচ্ছেন কলেজ শিক্ষিকা। মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগে করেন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা নারগিস খাতুন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষিকা নারগিস খাতুন বলেন, “আমার ভাবতেও অবাক লাগে মানুষ কিভাবে এতটা কৌশল অবলম্বন করে কারো ক্ষতি করতে পারে! আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা জানার পরে যে, আমার সাবেক স্বামী বাদশা ফয়সালকে আমার আরেক সাবেক স্বামী হুময়ুন কবিরই ঠিক করেছিলো আমাকে বিয়ে করার জন্যে। আর এটা সে করেছে সম্পুর্ণ পরিকল্পিতভাবে, যেনো আমাকে নিয়ে নানা নোংড়া অভিযোগ সে দাঁড় করাতে পারে।
আমার সাবেক স্বামী বাদশা ফয়সাল যেদিন আমাকে শারিরিক নির্যাতন করে তখন সে বুক ফুলিয়ে কথাগুলো বলছিলো। এটা জানার পরে আমারো বেঁচে থাকার শক্তি আমি হারিয়ে ফেলছি। এ ধরনের মানুষরুপি কীটদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ। নাহলে অসহায় নারীরা এদের নানা অপকর্মের গবেষণার খোরাক হয়ে যাবে”।
সম্প্রতি ৮ জুলাই এই শিক্ষিকার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করা, বহু বিবাহ, অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তার সাবেক স্বামী হুমায়ুন কবির। সে সংবাদ সম্মেলনের সমস্ত তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন এই শিক্ষিকা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর