• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৪:০২ দুপুর

জুয়াড়ি ধরতে পানিতে নামলেন ইউএনও, এডিশনাল এসপি ও ওসি, গ্রেপ্তার ১৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়াড়িদের ধরতে পানিতে নেমে পড়েন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং ওসি মোঃ সাইফুল ইসলাম। থৈথৈ পানি মাড়িয়ে শফির ভিটায় জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে নিয়মিত মামলা দিয়ে ১৪ জুয়াড়িকে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার খাদ্য গুদামের পশ্চিমে একটি ভিটা বাড়িতে (শফির ভিটা) ঘর তুলে নিয়মিত চলছিল জুয়ার আসর। প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার জুয়া খেলা হতো এই আসরে। আন্তঃজেলার বিভিন্ন উপজেলা থেকে আসতো জুয়াড়িরা।

খবর পেয়ে শনিবার বিকেলে বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর খাদ্য গুদামের পাশে শফির ভিটায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাস এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করে পুলিশ। সেইসাথে শফির ভিটায় নির্মিত জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত রবি বেপারির পুত্র বাবু বেপারি (৩৫), বেলকুচি উপজেলার মুকন্দগাতি গ্রামের মৃত চান উল্লাহ বেপারীর পুত্র মোঃ আব্দুল মজিদ (৪৮), সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়াধানগড়া মহল্লার মৃত তারা বেপারির পুত্র মোঃ আনিছ (৪৩), ধীতপুর গ্রামের মৃত সুলতানের পুত্র নুর মোহাম্মদ (৪৫), শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের মৃত মজিবরের ছেলে মোফাজ্জল (৬০), মৃত সোহরাবের পুত্র আব্দুল মালেক (৪২), মোঃ অহেদের পুত্র মোঃ জমের (৪৫), মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (৪০), দ্বারিয়াপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ বাদল মিয়া (৫০), মৃত মোজাহারের পুত্র মোঃ শফিক (৩৮), মোঃ মজিদ মন্ডলের ছেলে মোঃ হৃদয় (২২), দরগাহ পাড়া গ্রামের মোঃ আলিফ মিয়ার পুত্র মোঃ সাব্বির (৩০), নারায়ণদহ গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে মোঃ হারেজ আলী (৩৪) এবং উল্লাপাড়া উপজেলার মোঃ রহমানের পুত্র মোঃ খোরশেদ আলম (৩০)।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং ওসি মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর গ্রামে খাদ্য গুদামের পাশে শফির ভিটায় নিয়মিত জুয়া খেলা চলতো।

এর আগেও এখানে অভিযান চালিয়ে আসর পরিচালনাকারী শফিসহ জুয়াড়িদের আটক করা হয়। তবে তারা জামিন নিয়ে বের হয়ে এসে আবার জুয়া খেলা শুরু করে। তারপরও এখানে বারবার অভিযান পরিচালনা করে পুলিশ।

জায়গাটা এমন এক স্থানে যেখানে চারিদিকে পানি। এই পানির সুযোগ নিয়েই পুলিশ আসা টের পেলেই চতুর্দিকে পালিয়ে যায় জুয়াড়িরা। তাই এইবার কৌশল পরিবর্তন করে পালানোর সব পথ পুলিশ একযোগে ঘিরে ফেলে এবং সফল অভিযান পরিচালনা করে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]