পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ভূক্তভোগী পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।
চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) পঞ্চগড় সার্কেল অনুষ্ঠানের আয়োজন করেন। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়অ পারভিনের সভাপতিত্বে মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক সহকারী পরিচালক আলি আহসান মিলন সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এ সময় পাঁচটি পরিবারকে ২৫ লাখ টাকার চেক দিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিআরটিএ সুত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাস বিভিন্ন সময়ে সড়ক দূর্ঘটনায় কয়েকজন নিহত হয়। পরে নিহতের পরিবাররা বিআরটিএ-তে আর্থিক সহায়তার আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে তাদের আবেদন মঞ্জুর হয়। সড়ক দূর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক প্রাপ্ত নিহত পরিবারের সদস্যরা হচ্ছেন মো. আল আমিন , মো. আজাদ হোসেন, মো. আজাদ হোসেন,মোছা. সাজেদা আক্তার এবং রিক্তা রানীর হাতে চেক তুলে দেওয়া হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, সরকার সড়ক দূর্ঘটনায় নিহতদের ব্যাপারে সরকার সহযোগীতা করে আসছে । তাদের খোঁজ খবর নেওয়া হয়। আগামিতে সড়ক দূর্ঘটনয়া নিহতদের পরিবারকে আরও সহযোগীতা করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর