‘তারুণ্যের আশা আকাঙক্ষা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকালে ৩০০ সদস্য বিশিষ্ট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৈচাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ আহমেদের সঞ্চালনায়, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ দাঃ) ডাঃ হৃদিতা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবক কর্মকর্তা সানিয়াত সন্ধানি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু,হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মোজাম্মেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা জামাতের আমির মোয়াজ্জেম মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ৬ জনের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
বাংলাদেশে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, 'একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে। বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই ৩টি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর