ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে জুয়েল কাজী (৪৯) ও মামুন হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চটের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রাস্তার মোড়ে ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা (দক্ষিন) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালিটা গ্রামের মোহাম্মদ কাজীর ছেলে জুয়েল কাজী ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাংরাইশ গ্রামের মাসুক মিয়ার ছেলে মামুন হোসেন দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে কেরানীগঞ্জের বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের (মামলা নং-৩০) করে আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর