• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৮:০৮ রাত

সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুলব্যাগ, স্বাস্থ্যসামগ্রী ও পরিবারের জন্য মুরগি বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে ৩০২ জন দরিদ্র ও প্রান্তিক শিশুর মাঝে স্বাস্থ্যসামগ্রী, স্কুলব্যাগ, ছাতা ও গাছের চারা এবং তাদের পরিবারের জন্য মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। তিনি উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়-এর সরিষাবাড়ী প্রতিনিধি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সংগঠক আবুল হোসেন, দৈনিক কালবেলা-এর সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, রাইসুল ইসলাম খোকন, সমাজসেবক আব্দুল সালাম ও শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]