পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার দিকে আসছিল। অপরদিকে রাজশাহী থেকে একজন রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুজন আহত হন।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর