প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের জন্য ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান কার্যক্রম বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে কৃষকদের ডিজিটাল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এই কার্যক্রম পরিদর্শন করেন মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায় ধারা ইউনিয়নের ধারা ব্লকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য সংগ্রহ কার্যক্রম ১৬ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে তিনটি ওয়ার্ডে পরিচালিত হবে। তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে। একজন নমিনি নির্ধারণ করতে হবে এবং নমিনিকেও তার মূল জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকতে হবে।
এছাড়া কৃষি সংক্রান্ত সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করার জন্য কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান জানান , সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং কৃষকদের জন্য আধুনিক, ডিজিটাল ও সেবাবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলার ধারা ইউনিয়নের কৃষকদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর