জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোববার সকালে অভিযান চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ এসব উদ্ধার করেন।
ডিবির সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সাজেদুল ইসলাম, এএসআই মোঃ আসাদুজ্জামান ও এএসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ডিবি পুলিশের সহায়তায় মীরগ্রাম বাজারের মোঃ আবু তাহেরের দোকানে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপগুলো উদ্ধার করে। এ ঘটনায় সিরাপগুলোর হেফাজতকারী হিসেবে গোলাম মোস্তফা (৬০) নামে একজনকে গ্রেফতার করে ডিবি ।
গ্রেফতারকৃত মোস্তফা জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দেশ ও সমাজ থেকে মাদক এবং ক্ষতিকর পণ্যের বিস্তার রোধে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর