ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের রওয়ার বিল ও নওগাঁ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জব্দ করা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জল হোসেন ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ ও জলজ প্রাণী রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর