• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৯:৫৫ রাত

বিএনপি’র দ্বিমূখী আচরন দেশের মানুষ পছন্দ করেনা: সংসদ সদস্য আখতার হোসেন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সাংসদ আখতার হোসেন গণভোট বিষয়ে বিএনপির দ্বিমূখী আচরন দেশের মানুষ পছন্দ করেনা বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে যখন বিএনপির বড় বড় নেতারা মুখ দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন কিন্ত আমরা জানি গণভোটে বিএনপি মনে মনে না এর পক্ষে ছিলেন যে কথায় বিশ্বাস অর্জন করেছেন কিন্ত সেই কথা থেকে যখন দূরে সরে যান তখন বাংলাদেশের মানুষ দ্বিমূখী আচরন পছন্দ করেনা।

আখতার হোসেন বিএনপি’র প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোন প্রেক্ষিতে আপনারা গণভোটকে অবৈধ বলেন?

এনসিপির এই নেতা বলেন, ২৪ এর অভ্যুন্থানের পরে মূলত বাংলাদেশ সংবিধান থেকে কার্যত বিচ্যুত হয়ে যায় কারন সে সময় ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত কোন সরকার ছিলনা| এই তিনদিন সরকার না থাকায় সংবিধানে কি আখ্যা দিবেন। আখতার হোসেন সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয শহীদ মিনারে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমš^য়ক নাসিরউদ্দিন , কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আতিক মুজাহিদ, এনসিপি’র পঞ্চগড় সদস্য সচিব অধ্যক্ষ দেলদার রহমান বোদা উপজোলা সদস্য সচিব শিশির আসাদ সহ কয়েকটি দলের নেতারা বক্তব্য দেন। পরে জেলার দেবীগঞ্জ উপজেলার পথসভায় যোগ দেন এনসিপি নেতারা| বক্তারা গণভোটের গণরায় মেনে নিতে সরকারকে হুশিয়ারি দেন। সেই সাথে আগামি স্থানীয় সরকার নির্বাচনে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা এনসিপি’র সদস্য সচিব শিশির আসাদকে চেয়ারম্যান প্রাথী হিসেবে পরিচয় করিয়ে দেন মুখ্য সমš^য়ক নাসিরউদ্দিন পাটোয়ারি| এ সময় নাসির &উদ্দিন পাটোয়ারী ¯^রাষ্ট্র মন্ত্রীর সমালোচনা করে বলেন বর্তমানে ¯^রাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যানার স¤^লিত গাড়ি দিয়ে ইয়াবার বড় চালান আসছে।

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পথসভায় বক্তব্য দিয়ে ইউএনওদের সমালোচনা করে বলেন যে সকল ইউএনও ডিসি দেশের মানুষকে বাদ দিয়ে দলের দালালি করে তোষামদি করে তাদের তালিকা করে পোস্টার করে দেওয়ালে সেটে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন সারজিস আলম।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]