সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ইরানের বিরুদ্ধে চরম কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান আঘাত হানলে তার চড়া মাশুল গুনতে হবে এবং দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
ট্রাম্প তীব্র হুংকার ছেড়ে লেখেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যেকোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে জানান, এই প্রতিশোধমূলক হামলার আওতা থেকে বাদ যাবে না ইরানের প্রাণকেন্দ্রও। রাজধানী তেহরানে কিংবা এর আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও মার্কিন লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
সূত্র: আল-জাজিরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর