• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০২:১৭ দুপুর

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব, দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরা কালীগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের খোঁজখবর নিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামে জিল্লুর বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

একই সঙ্গে মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। জানা যায়, কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে মো. জিল্লুর রহমান ২০২১ ও ২০২৫ সালে একই দালাল, উপজেলার পাতবিলা গ্রামের আরজ আলীর মাধ্যমে সৌদি আরব ও মালয়েশিয়ায় যান।

ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, ২০২১ সালে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে কোম্পানির ভিসায় সৌদি আরবে গেলেও সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাননি। পরে তাকে সাপ্লাই ভিসায় কাজ করতে বাধ্য করা হলে দেশে ফিরে আসেন।

পরে ২০২৫ সালের আগস্ট মাসে একই দালালের প্রলোভনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও ভিসা রেখে দেওয়া হয় এবং তাকে পাম বাগানে কাজ করতে বাধ্য করা হয়। কয়েক মাস আগে পাম বাগানে কাজের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি টানা ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি ভারী কাজ করতে পারছেন না। ফলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জিল্লুর রহমান জানান, দেশে ফিরে দালাল আরজ আলীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেও কোনো সহযোগিতা পাননি। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ঝিনাইদহ জেলা জজ কোর্টের আশ্রয় প্রকল্পের প্রো বোনো আইনজীবী অ্যাডভোকেট সরদার মিল্টনের সহায়তায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত আরজ আলীর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এমপি আবু তালিব জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার চিকিৎসা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

এমপি আবু তালিব বলেন,মানবপাচার ও বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে এবং ভুক্তভোগী যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।##

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]