উপজেলা পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে| তথ্য অনুসন্ধানের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক অংশগ্রহণ জোরদারে ওই কনফারেন্স হয়|
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি| অন্যদের মধ্যে সহ-সভাপতি সাংবাদিক আলী আক্কাছ, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও উপজেলা ফেসিলিটেটর আলেয়া পারভীন বক্তব্য রাখেন|
জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় ও নিডা সোসাইটির আয়োজনে গুরুদাসপুুরে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্র্থায়নে ও জিএফএ কনসাল্টিং গ্রুপের সহায়তায় নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে|
বক্তারা বলেন- ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ˆবষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে| বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানী ও জেন্ডারভিত্তিক সহিংসতা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অবহিত করতে হবে| মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর প্রভাব ফেলে| এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক, সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে|’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর