সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তায় পড়ে যাওয়া একটি মাছ তুলতে গিয়ে ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নিমগাছী-ভূইয়াগাতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবুবক্কর (৫৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আহসানুজ্জামান বলেন, নিমগাছী মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির করার জন্য ফিরছিলেন আবুবক্কর। পথে একটি মাছ সড়কে পড়ে গেলে সেটি তুলতে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর