• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ১০:০৫ রাত

বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।

যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পন্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী প্রমুখ।

সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, যারা পদপদবি পায়নি তারা ক্ষোভের বশীভূত হয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিষোদগার করছেন এবং নেতাদেরকে জামায়াতের ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। বক্তারা আরো বলেন, পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।

শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]