ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এসব হামলায় ৬৪৫ জন আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, চলমান মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে তেহরান এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সর্বশেষ খবর