• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৭:২৭ বিকাল

শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বিভাগীয় কার্যালয়গুলোকে পুনরায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা মেনে তথ্য না পাঠানোর কারণে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব বিভাগীয় উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম চালু হয়েছে। এর আওতায় বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশনা রয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিদ্যালয় থেকে সকাল ৯টা ৪৫ মিনিট, ক্লাস্টার থেকে ১০টা ১৫ মিনিট, উপজেলা থেকে ১০টা ৪৫ মিনিট এবং জেলা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠাতে হবে।

ঢাকা সিটি করপোরেশন এলাকার বিদ্যালয়গুলোর জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব বিদ্যালয় থেকে সকাল ৭টা ৫০ মিনিট, ক্লাস্টার থেকে ৮টা ১৫ মিনিট, থানা থেকে ৮টা ৪৫ মিনিট, জেলা থেকে ১০টা ১৫ মিনিট এবং বিভাগীয় কার্যালয় থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর কথা রয়েছে।

চিঠিতে বলা হয়, বিভাগীয় কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে অধিদপ্তরে উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা সময়মতো পাঠানো হচ্ছে না। এতে শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত মনিটরিং প্রতিবেদন যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বিভাগীয় উপপরিচালকদের অধীন সব কার্যালয় থেকে নির্ধারিত সময়ে উপস্থিতির তথ্য সংগ্রহ, যাচাই ও একীভূত করে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]