• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০২:২৭ দুপুর

জয়পুরহাটে পরিত্যক্ত একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট সদর উপজেলার ফকিরপাড়া ভাঙ্গা ঘাটের মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও শর্টগানের ছয়টি কার্তুজসহ পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৫ জুলাই, ২০২৬) রাত ১টা ১০ মিনিটের সময় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জয়পুরহাট সদর উপজেলার ফকিরপাড়া ভাঙ্গা ঘাটের মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় শর্টগানের ছয়টি কার্তুজসহ পাঁচটি দেশীয় অস্ত্র এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে দেশীয় অস্ত্র, একনলা বন্দুক ও শর্টগানের কার্তুজ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানায়। অবৈধ অস্ত্র, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

জয়পুরহাট র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী জানান, উদ্ধারকৃত পরিত্যক্ত দেশীয় অস্ত্র, একনলা বন্দুক এবং শর্টগানের কার্তুজ জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]