ভারতের বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে এক যুগলের আপত্তিকর আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। জনাকীর্ণ প্ল্যাটফর্মে প্রকাশ্যে ঘনিষ্ঠ আচরণের অভিযোগে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
ভাইরাল হওয়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, এক তরুণী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন। তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক যুবক তাকে স্পর্শ করছেন। ভিডিওতে দেখা যায়, তরুণী ওই আচরণ সম্পর্কে সচেতন ছিলেন। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে বা এরপর মেট্রোর ভেতরেও এমন আচরণ চলেছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই জনসমক্ষে এ ধরনের আচরণকে অনভিপ্রেত ও শালীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আবার কিছু ব্যবহারকারী ঘটনাটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন।
এদিকে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর