• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:২২ বিকাল

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির (২০২৪–২০২৬) বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়ার সমীর প্লাজার তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সিনিয়র সহসভাপতি মো. নুর উদ্দিন পাঠোয়ারী, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলী খান (পাপ্পু), সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সহসভাপতি এম. এ. হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম পাঠান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হাসান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম খান লিটন সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে জিহাদুল ইসলাম জিহাদকে আহ্বায়ক এবং শাহজাহান সুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

পরে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, ফার্মেসি পেশাজীবীদের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]