• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৫ বিকাল

আয়া সোফিয়ায় চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে: এরদোয়ান

ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ মুসলমানদের ইবাদতের জন্য পুনরায় খুলে দেওয়ার ষষ্ঠ বার্ষিকী উদযাপন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, “আজ থেকে ছয় বছর আগে ৮৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়া সোফিয়া তার মূল পরিচয় ফিরে পেয়েছিল।

ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। আয়া সোফিয়ার এই পুনর্জাগরণ সবার জন্য কল্যাণ বয়ে আনুক।”

মূলত একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল আয়া সোফিয়া। প্রায় ৯১৬ বছর এটি খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। পরে ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্য ইস্তাম্বুল জয় করলে সুলতান দ্বিতীয় মুহাম্মদ তার ওয়াকফ দলিলের মাধ্যমে এটিকে মসজিদে রূপান্তর করেন।

১৯৩৪ সাল পর্যন্ত স্থাপনাটি মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়। পরে মন্ত্রিসভার এক অধ্যাদেশের মাধ্যমে ঐতিহাসিক মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয় এবং পরবর্তী ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত ছিল।

তবে ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেট ১৯৩৪ সালের ওই অধ্যাদেশ বাতিল করে দেয়। এর ফলে ঐতিহাসিক এই স্থাপনাকে পুনরায় মসজিদ হিসেবে চালু করার পথ উন্মুক্ত হয়।

২০২০ সালের জুলাই মাসেই আয়া সোফিয়ায় প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যা তুরস্কসহ বিশ্বের মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি / এনটি

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]