গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিলেট থেকে সেরে আসা পিকআপ গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলুবোঝাই একটি পিকআপ থেকে আনুমানিক ৪০ কেজি গাঁ*জাসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪-এর এডি শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপের চালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাত (৩৩)কে আটক করা হয়। জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপ থেকে গাঁ'জাভর্তি দুটি বস্তায় আনুমানিক ৪০ কেজি জব্দ করা হয় বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
জানা যায়, আলুবোঝাই পিকাপটি সিলেট থেকে গোপালপুরে এসেছিল, পাগলা বাজার সংলগ্ন এলাকায় আসার পর গাড়িটিতে অভিযান পরিচালনা করা হয় । চালক, হেলপার এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় একজন সহযোগীকে আটক করা হয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদ:কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালপুর থানার ওসি রুহুল আমিন এবিষয়ে বলেন, এটা র্যাব করছে শুনছি, আমার কাছে এবিষয়ে কোন অভিযোগ বা মামলা আসেনি। র্যাব সাধারনত আগে অফিসে নিয়ে যায়। পরবর্তীতে থানায় মামলা দেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর