টাকা লেনদেন করতে তাহিরপুরে ব্যবসায়ী,পর্যটকবাহী নৌকায় ২০টি ‘বাংলা কিউআর’ কোড বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি নগদ টাকা পরিবহন না করে, নিরাপদে লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে ক্যাশলেস ব্যাংকিং বা নগদ টাকা বিহীন লেনদেনে প্রযুক্তিগত সেবা সম্প্রসারণ ও বিশেষ প্রচারণা চালিয়েছে তাহিরপুর সোনালী ব্যাংক পিএলসি শাখা।
রবিবার (২৬ জুলাই) দুপুরে ব্যাংকে উপজেলা সদর বাজারের ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান,১টি পর্যটকবাহী হাউসবোট এ ব্যাংকের অফিশিয়াল ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড আনুষ্ঠানিক ভাবে তুলে দেন সোনালী ব্যাংক তাহিরপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) অর্পন যেত্রা।
এ উপলক্ষ্যে সভায় সভাপতির বক্তব্যে তিনি জানান,বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত একটি সার্বজনীন ও যার মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যে কোন ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপস দিয়ে টাকা পেমেন্ট করা যায়। সেই লক্ষ্যে সোনালী ব্যাংক তাহিরপুর শাখা, সুনামগঞ্জ এর উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড প্রদান করা হয়।ক্যাশলেস সোসাইটি, আর্থিক নিরাপত্তা ও জাল নোট ব্যবহার রোধে এই ব্যবস্থা নেয়া হয়। তিনি আরও জানান, বাংলা কিউআর’ (Bangla QR) কোড এর মাধ্যমে খুব কম সময়ে ও সহজে টাকা লেনদেন করতে পারবে। আমরা জনগনের এই সেবা পৌঁছে দিতে প্রাথমিক ভাবে উপজেলায় ২০ জন ব্যবসায়ী ও পর্যটকবাহী হাউজবোড নৌকায় দিয়েছি। এতে করে তাহিরপুরে পর্যটন এলাকায় আগত পর্যটকদের কোনো সমস্যা হবে না, তারা বাজারের দোকান গুলোতে লেনদেন করতে পারবে। আগামীতে হাউজবোড গুলোতেও এই বাংলা কিউআর’ (Bangla QR) কোড দেয়া হবে।
প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথ পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ব্যাংক কর্মকতা স্বদেশ চন্দ্র পাল, সারোয়ার আলম, মোসাদ্দিক আকন্দ, হেদায়াত হোসেন অলি অমৃত চন্দ্র বর্মন ও আনোয়ার, ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর