• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৭:৪৩ বিকাল

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফুলবাড়িয়া উপজেলার উত্তর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় সম্মুখে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা দাবি করেন, সম্প্রতি বিদ্যালয়ের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ রুকনোজ্জামান মিয়া সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ের ভিতরে ঢ়ুকে শিক্ষক মোঃ মোশারফ হোসেনকে মারধরে করেন। এসময় বক্তারা অভিযুক্ত রুকনোজ্জামানকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা এলাকাবাসীর পক্ষ থেকে হামলাকারী, উস্কানি দাতার শাস্তি, শিক্ষার মানোন্নয়নসহ ৫ দফা দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, প্রজন্ম দল ময়মনসিংহ জেলার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, বিদ্যালয়ের জমিদাতা শফিকুল ইসলাম, আছিম ইউনিয়নের যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]