বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স (ASIX)-এর সহযোগিতায় অসহায় এই পরিবারগুলোকে নির্বাচন করা হয়।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে এসব এলাকার অনেক পরিবার তাদের বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্য সংকটই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতি বিবেচনায় স্বপ্ন তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়, যাতে সংকটময় সময়ে তারা কিছুটা স্বস্তি পেতে পারে।
এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বপ্ন বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই সামান্য উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।"
স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে স্বপ্ন কাজ করে যাবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর