• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৪:২৬ দুপুর

সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ পুলিশ এবং ইউএনএফপিএ'র যৌথ উদ্যোগে পরিচালিত প্রিভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুরে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সলঙ্গা থানার আয়োজনে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা গ্রহণের উপায় এবং পুলিশি সেবা সহজে পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী, সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদার,

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক মিলনসহ সভায় সকল ইউপি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]