• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:১৩ বিকাল

শিক্ষার প্রসারে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: ববি হাজ্জাজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ক্যাচমেন্ট ভিত্তিক শিক্ষক নিয়োগ হলেও হাওর এলাকায় সুনামগঞ্জে পাওয়া যায় না, তাই চাইলেই সাতক্ষীরা থেকে শিক্ষক নিয়ে আসতে পারবনা কারন সেখানেও ক্যাচমেন্ট ভিত্তিক শিক্ষক নিয়োগ হয় বলে মন্তব্য করেছেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, তবে হাওর এলাকা নিয়ে আমরা কাজ করছি। যদিও সময় লাগবে। কারন সমস্যাটা গোড়া থেকে সমাধান করতে হবে। হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। যাতে করে হাওরাঞ্চলে শিক্ষার মান ও প্রসার বৃদ্ধি করা যায়।

সোমবার(২৭ জুলাই) দুপুর ১২ টায় শহরের পিটিআই ভবনে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বলেছেন, অনলাইন সিস্টেমে কিছুটা গ্যাপ ছিলো সে কারনেই হয়ত বা অন্য কোনো কারনে অন্তর্বর্তীকালীন সরকার অনলাইন সিস্টেম চালু করেছে। লোকাল কমিটির হাতে যে বদলূর দায়িত্ব দেয়া হয়েছে তা টেম্পোরারি। লোকাল কমিটির হাতে থাকলে যে অনিয়ম হবেনা তা নয়, এই অনিয়ম অনলাইনেও হতে পারে। সব ত্রুটিগুলো খতিয়ে দেখে খুব তাড়াতাড়ি আমরা স্থায়ী সিস্টেমে চলে যাব।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স শেষে ২ মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে শ্রেনী কক্ষে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী স্কুল ফিডিং নিয়ে বলেন, স্কুলে শিক্ষার্থীদের ৫ টি আইটেম দেয়া হয়। এতে কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে।

এসময় সাংবাদিক উদ্দেশ্য বলেন,আপনরাও যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন না হলে অনেকেরই ক্ষতি হয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, সরকারী প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ আবুল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]