• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১১:২২ রাত

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপালপুর থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮"-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: ১. মো. মুক্তার আলী (৩৮), পিতা: ফরমান তালুকদার, গ্রাম: দিঘলআটা, গোপালপুর, টাঙ্গাইল। ২. মো. লাভলু ভূঞা (৩৫), পিতা: রহিম ভূঞা, গ্রাম: কান্দালিয়া, ঘাটাইল, টাঙ্গাইল। ৩. শ্রী সুকুমার চন্দ্র দাস (৩০), পিতা: শ্রী সুশীল চন্দ্র দাস, গ্রাম: মোহনপুর, গোপালপুর, টাঙ্গাইল। ৪. সঞ্জয় ওরফে রিপন (২১), পিতা: মনিয়া বসফোর, গ্রাম: কোনাবাড়ী বাজার, গোপালপুর, টাঙ্গাইল। ৫. শাওন (২৫), পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: চরপাড়া, গোপালপুর, টাঙ্গাইল। ৬. মো. দ্বিপু (২৩), পিতা: মো. ইউনুস, গ্রাম: দক্ষিণ গোপালপুর, গোপালপুর, টাঙ্গাইল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]