• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৪:২২ দুপুর

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার শত্রু।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকে শেষপর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যেই তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, সেই তেলাপোকাদের কারণেই শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে।

অতএব, যখন তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব ঔদ্ধত্য যেই রাজনৈতিক নেতাকর্মীরা দেখায়, তারা দলের শত্রু, জনগণের শত্রু। এটা আমি অতীতে সাবধান করছি, বর্তমানেও সাবধান করে দিচ্ছি।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ধানের শীষ কিংবা শহিদ জিয়া পরিবারের হাতে যখন ক্ষমতা আসে, তখন সেই ক্ষমতার কোনো অপপ্রয়োগ সর্বোচ্চ মহলে হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা যদি কেউ ভুলভ্রান্তি করি, সেই দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতাকর্মীদের ব্যপারে আমাদের সজাগ থাকতে হবে।

আমাদের দল একটা বড় পরিবার, আমাদের নানান রকমের নেতাকর্মী ও অঙ্গ সংগঠন আছে। আমরা সবাই মিলে ধান চাষ করি, আবার কাটার মৌসুমেও সবাই মিলে ধান কাটি। কিন্তু আমাদের পরিবারের কিছু সদস্যরা ধান চাষের সময়েও থাকে না, আবার ধান কাটার মৌসুমেও থাকে না। ধান চাষের মৌসুমেও ফুটবল খেলে, ধান কাটার মৌসুমেও ফুটবল খেলে। তারপরও পরিবারে এরকম দায়িত্বহীন কিছু সদস্য থাকবেই। এদেরকে চিনে রাখতে হবে। এরা যাতে কোনো অপকর্মের সঙ্গে যুক্ত না হয়, সে ব্যপারে খেয়াল রাখতে হবে। ভালো ব্যবহার ও সৌজন্যতা করতে হবে, কিন্তু দূরবীনের মতো চোখ রাখতে হবে। অপরাধ করার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয়ে যাতে কেউ রক্ষা না পায়।

উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, কৃষকদলের জেলা উত্তরের সদস্য সচিব ভিপি মো. সেলিম হোসেন প্রমুখ।

একইদিন তথ্যমন্ত্রী ‎বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ৩ টি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]